আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেনো?
উত্তর: আয়করের করঘাত অন্যের ওপর চাপানো যায় না, তাই এটি একটি প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর বলতে বোঝায় যে করের করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। অর্থাৎ, যার ওপর কর আরোপ করা হয় তাকেই করের চূড়ান্ত ভার বহন করতে হয়। আয়কর ব্যক্তির আয়ের ওপর ধার্য করা হয়। ফলে ব্যক্তি এ কর অন্যের ওপর চাপাতে পারে না। তাকেই এ কর পরিশোধ করতে হয়। অর্থাৎ, আয়করের ক্ষেত্রে করঘাত ও করপাত একই ব্যক্তির ওপর পড়ে। তাই আয়করকে প্রত্যক্ষ কর বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আয়করকে প্রত্যক্ষ কর বলা হয় কেনো?
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর