সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের উৎস যথেষ্ট নয়।
সরকার তার ব্যয় নির্বাহের জন্য নানাবিধ উৎস থেকে যে আয় করেন তার সরকারি আয়। এসব উৎসগুলো হলো কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব। বিশেষ ধরনের আয় ও অন্যান্য। কর রাজস্বের মধ্যে মূল্য সংযোজন কর, আয়কর, বাণিজ্য শুল্ক, আমদানি শুল্ক ইত্যাদি উল্লেখযোগ্য। আর কর বহির্ভূত রাজস্বের মধ্যে যানবাহন কর, মাদক শুল্ক, ভূমি রাজস্ব ইত্যাদি উল্লেখযোগ্য।
উদ্দীপকে সরকার পরিচালনার জন্য বিভিন্ন খাতে ব্যয় করেন। বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের জন্য সরকার বাণিজ্য শুল্ক, আয়কর, আবগারি শুল্কসহ নানা শুল্ক আরোপ করেন। অর্থাৎ, সরকার কেবল কর রাজস্ব সংগ্রহ করেন। ফলে এসব উৎসই ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট নয়।
সরকারি আয়ের সর্ববৃহৎ উৎস হলো কর রাজস্ব। এ ধরনের উৎসের সিংহভাগই আসে মূল্য সংযোজন কর, আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সম্পূরক শুল্ক ইত্যাদি থেকে। আবার, করবহির্ভূত রাজস্ব যেমন মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব, টোল ও লেভি, ভাড়া ও ইজারা, ফি ইত্যাদি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিশাল ব্যয় নির্বাহে উদ্দীপকে উল্লিখিত উৎসগুলো যথেষ্ট নয়।