বাংলাদেশ বর্তমানে বহুবিধ সমস্যার সম্মুখীন। এসব সমস্যার মধ্যে খাদ্য ঘাটতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, ভয়াবহ মুদ্রাস্ফীতি, লেনদেনের ভারসাম্যে ক্রমবর্ধমান প্রতিকূলতা প্রভৃতি প্রধান। সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এ সমস্যাবলির সমাধান তথা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন।দারিদ্র্য দূরীকরণ: বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের প্রধান সমস্যাহলো দারিদ্র্য। বাংলাদেশের অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দারিদ্র্যের কারণে বাংলাদেশের বেশির ভাগ লোক খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা প্রভৃতি মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। দারিদ্র্য দূরীকরণে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।জীবনযাত্রার মান উন্নয়ন: বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশগুলোরজীবনযাত্রার মান খুবই নিম্ন। তাই অধিকাংশ অনুন্নত ও উন্নয়নশীল দেশের পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন: অপরিকল্পিত অর্থনীতিতে উৎপাদকরানিজেদের খেয়ালখুশিমতো উৎপাদনের সুযোগ পায়। ফলে অর্থনীতিতে সব সময়ই পণ্যসামগ্রীর কম উৎপাদন বা অতি উৎপাদনের সম্ভাবনা থাকে। পরিকল্পিত অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, দেশে যাবতীয় উৎপাদন কার্য পরিচালিত হয়। কাজেই পরিকল্পিত অর্থনীতিতে অতি উৎপাদন বা কম উৎপাদনের সম্ভাবনা থাকে না।সুষম উন্নয়ন: অর্থনৈতিক উন্নয়নের সুযোগ-সুবিধা দেশের সকল অঞ্চলের জনগণ যাতে সমভাবে ভোগ করতে পারে সেজন্য সুষম অর্থনৈতিক উন্নয়ন একান্ত প্রয়োজন। একমাত্র সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশে সুষম অর্থনৈতিক উন্নয়ন লাভ করা সম্ভব।জনসংখ্যা সমস্যার সমাধান: বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের অর্থনীতিতে নানা ধরনের সংকট দেখা দিয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দেশের বর্তমান ভয়াবহ জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য।সম্পদের সুষ্ঠু ব্যবহার: বাংলাদেশের প্রচুর পরিমাণ প্রাকৃতিক ও মানবসম্পদ রয়েছে। এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করা সম্ভব হবে। একমাত্র অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব।