'বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী'- ব্যাখ্যা করো।
উত্তর: কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এসবের মাধ্যমে প্রাপ্ত তথ্য কমিউনিকেশন সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সাহায্যে দ্রুত একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করার প্রক্রিয়াই হলো তথ্যপ্রযুক্তি। বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটায় তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হচ্ছে। দিন দিন তথ্যপ্রযুক্তির যত প্রসার ঘটছে ততই বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ ও সম্পর্ক স্থাপন সম্ভব হচ্ছে, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রসার ঘটছে এবং বিশ্বে জ্ঞান ও প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। এসবই বিশ্বায়ন প্রক্রিয়াকে গতিশীল করে তুলছে। সুতরাং বলা যায়, বিশ্বায়ন ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমুখী'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর