উদ্দীপকের আলোকে উন্নয়নশীল দেশের দ্রুত উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: উন্নয়নশীল দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। সীমিত সম্পদের দ্বারা অর্থনৈতিক অগ্রগতির জন্য সুনিশ্চিত ও সুপরিকল্পিত কর্মসূচিই হলো উন্নয়ন পরিকল্পনা। বর্তমানে গণতান্ত্রিক বিশ্বে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন- আয় বৈষম্য হ্রাস, বেকারত্ব ও দারিদ্র্য লাঘব কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করতে হয়। এসব কর্মসূচি বেকারত্ব, দারিদ্র্য লাঘব, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি ক্ষেত্রে অবদান রাখছে। অর্থাৎ, উন্নয়নশীল দেশে পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সুষম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্ব হ্রাস পাবে। এছাড়া, মুদ্রাস্ফীতি রোধ ও ধনী-গরিবের মধ্যে আয়বৈষম্য দূরের ক্ষেত্রেও উন্নয়ন পরিকল্পনাগুলো ভূমিকা রাখে। তাই বলা যায়, উন্নয়নশীল দেশগুলোর দ্রুত উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব বাড়ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উন্নয়নশীল দেশের দ্রুত উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার গুর…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর