উদ্দীপকের ভিত্তিতে 'Y [গণিত] দেশের গৃহীত পরিকল্পনার ধরন চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] দেশের গৃহীত পরিকল্পনাটি হলো বিকেন্দ্রীয় পরিকল্পনা।বিকেন্দ্রীয় পরিকল্পনা গণতান্ত্রিক প্রকৃতির। দেশের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এককসমূহের সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে বিকেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ পরিকল্পনায় কৃষি, শিল্প, সেবা ইত্যাদি খাতগুলোর নিজ নিজ পরিকল্পনা প্রণয়ন করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গরূপ দেওয়া হয়।উদ্দীপকে 'Y [গণিত] দেশটি রাজস্ব ও আর্থিক নীতির সহযোগিতায় বেসরকারি খাতকে উৎসাহদানের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে। অর্থাৎ 'Y [গণিত] দেশের গৃহীত পরিকল্পনাটি বিকেন্দ্রীয় পরিকল্পনা। এ পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ বৃদ্ধিতে সরকারের আর্থ-সামাজিক লক্ষ্যসমূহ বেসরকারি কার্যক্রমের দ্বারা অর্জনের চেষ্টা করা হয়। উৎপাদন ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ বিরাজমান এবং ভোগের ক্ষেত্রে ভোক্তার স্বাধীনতা স্বীকৃত। এরূপ পরিকল্পনায় বেসরকারি কার্যক্রম এবং অবাধ বাজারব্যবস্থা কার্যকর থাকে। তবে তা অবশ্যই ন্যূনতম সরকারি আর্থিক ও রাজস্ব নীতির সঙ্গে সংগতিপূর্ণ হয়ে থাকে। সুতরাং, 'Y [গণিত] দেশের গৃহীত পরিকল্পনা হলো বিকেন্দ্রীয় পরিকল্পনা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ভিত্তিতে 'Y দেশের গৃহীত পরিকল্পনার ধরন চিহ্নিত করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর