উদ্দীপক হতে বাংলাদেশের বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধির একটি স্তম্ভচিত্র অঙ্কন করো।
উত্তর: অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে সরকার পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিই হলো পরিকল্পনা। উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতির চাকাকে বেগবান করতে পরিকল্পনা গৃহীত হয়। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো নির্মাণ, দক্ষ মানবসম্পদ গঠন, মাথাপিছু ও জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে পঞ্চবার্ষিক পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা ভূমিকা রাখে। বাংলাদেশে এখন পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদ্দীপকের আলোকে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অর্জিত প্রবৃদ্ধির স্তম্ভচিত্র নিম্নরূপ:- চিত্রে ভূমি অক্ষে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং লম্ব অঙ্কে অর্জিত প্রবৃদ্ধি দেখানো হয়েছে। ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.২১, ৬.৩৫ ও ৭.৪%।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতে বাংলাদেশের বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর