উদ্দীপকে উল্লিখিত A ও B পরিকল্পনার মধ্যে পার্থক্য নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকের দেশের পরিকল্পনা দুটি হলো স্বল্পমেয়াদি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্বল্পমেয়াদি পরিকল্পনার সময়সীমা সর্বোচ্চ ১ বছর হতে পারে। অন্যদিকে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার সময়সীমা ১০ থেকে ২৫ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্বল্পমেয়াদি পরিকল্পনায় সাময়িক লক্ষ্য অর্জনের বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয়। অন্যদিকে, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দীর্ঘ সময়ের জাতীয় স্বার্থ সংরক্ষণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। উদ্দীপকের A পরিকল্পনার ১ বছর মেয়াদি পরিকল্পনা হচ্ছে স্বল্পমেয়াদি পরিকল্পনা। অন্যদিকে, B পরিকল্পনায় গৃহীত ১০-২৫ বছর মেয়াদি পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে স্বল্পমেয়াদি পরিকল্পনার কার্যকারিতা তুলনামূলকভাবে কম হলেও অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কার্যকারিতা অত্যন্ত বেশি। স্বল্পমেয়াদি পরিকল্পনার ব্যাপকতা অত্যন্ত ক্ষুদ্র। অন্যদিকে, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ব্যাপকতা বৃহৎ। রাষ্ট্রের, খাদ্য পরিস্থিতির উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগের বিরূপ পরিস্থিতির মোকাবিলার ক্ষেত্রে স্বল্পমেয়াদি পরিকল্পনা ব্যবহৃত হয়। পক্ষান্তরে, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প, কৃষিতে কারিগরি পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। সুতরাং বলা যায়, স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত A ও B পরিকল্পনার মধ্যে পার্থক্য নির্দেশ করো।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর