উদ্দীপকের আলোকে উন্নয়নশীল দেশের পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাগুলো আলোচনা কর।
উত্তর: এদেশে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও এর যথাযথ বাস্তবায়নে বিভিন্ন সমস্যা রয়েছে। বাংলাদেশে মূলধনের যথেষ্ট অভাব থাকায় অর্থনৈতিক পরিকল্পনা পরিকল্পনা ব্যাহত হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে। ফলে এদেশে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং এর সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয় না। জনসংখ্যা বৃদ্ধির ফলে মূলধন গঠনের হার ব্যাহত হচ্ছে এবং সব সময় পরিকল্পনার অভীষ্ট লক্ষ্য- অর্জন সম্ভব হচ্ছে না। বাংলাদেশে পর্যাপ্ত সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া যায় না। ফলে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। এ দেশের শ্রমিকরা অজ্ঞ, অশিক্ষিত ও নিয়তিনির্ভর। ফলে তারা অদক্ষ। সুতরাং দক্ষ মানবসম্পদের অভাবে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। এদেশে বৈদেশিক মুদ্রার যথেষ্ট অভাব রয়েছে। তাই সুষ্ঠু ও বাস্তবধর্মী পরিকল্পনা প্রণয়ন করা যায় না। এদেশে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও নানারকম আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি লক্ষ করা যায়। ফলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে। এদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকায় গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। এদেশে প্রয়োজনীয় সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাবে পরিকল্পনার কাল্পনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উন্নয়নশীল দেশের পরিকল্পনা বাস্তবায়নের সমস্যাগুলো …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর