ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন কৌশল বাংলাদেশ সরকারের দারিদ্রের হার কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে কতটুকু সফল হয়েছে? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তথ্যানুযায়ী বাংলাদেশের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হলো ২০১১-২০১৫ সাল । সরকার ইতোমধ্যে উক্ত সময় শেষ করেছে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার বিশেষ কিছু দিক ছিল। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপকল্প হিসেবে বাংলাদেশে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য হলো উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। এ পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রার ভিত্তিতেই এমন কথা বলা হয়েছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য হলো উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন তথা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যা বর্তমানের ৩১.৫% থেকে ১৫% এ নামিয়ে আনা এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। এ লক্ষ্যে উক্ত পরিকল্পনায় যেসব উদ্দেশ্য স্থির করা হয়েছে সেগুলো হলো— অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ, দারিদ্র্য হার বর্তমানের ৩১.৫% থেকে ১৫% এ নামিয়ে আনা, দারিদ্র্য জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে রূপান্তর করে কর্মে নিয়োজিত করা, শিল্পখাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধির হার ১৭% থেকে ২৫% এ উন্নীত করা। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায় যে, বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে উদ্দীপকের উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন কৌশল বাংলাদেশ সরকারের দারিদ্রের…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর