উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন পরিকল্পনার কথা বলা হয়েছে? এ পরিকল্পনার তিনটি উদ্দেশ্য লেখ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনার কথা বলা হয়েছে তার সময়সীমা হলো ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত । পাঁচ বছর মেয়াদি এ পরিকল্পনাটি বাংলাদেশের ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা হিসেবে পরিচিত। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অধিবাসীদের সর্বাঙ্গীণ কল্যাণ সাধনের জন্য সুস্পষ্ট লক্ষ্য ঠিক করে রাষ্ট্র যে ব্যাপক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্বারা কার্যক্রম পরিচালনা করে তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে পাচ বছর মেয়াদি ছয়টি পরিকল্পনা ও একটি দ্বিবার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। তন্মধ্যে ২০১১-১৫ মেয়াদের পরিকল্পনাটি সর্বশেষ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা। এ পরিকল্পনার একটি উদ্দেশ্য ছিল দ্রুত উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ৩১.৫ থেকে ২২ ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। এ পরিকল্পনার আরেকটি উদ্দেশ্য ছিল কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাস। এ পরিকল্পনায় শিল্পে কর্মসংস্থান ২৫ শতাংশ করার প্রচেষ্টা নেওয়া হয়। উক্ত পরিকল্পনার তৃতীয় উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে টেকসই অর্থনৈতিক উন্নয়নের দ্বারা আয় বৈষম্য দূরীকরণের মাধ্যমে সমতা অর্জন ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ সরকারের কোন পরিকল্পনার কথা বলা হয়েছে? এ পরিকল্পন…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর