উদ্দীপকে উল্লিখিত রূপকল্পটি কোন ধরনের পরিকল্পনাকে নির্দেশ করে? এ ধরনের পরিকল্পনার প্রয়োজন হয় কেন?
উত্তর: উদ্দীপকে ২০১০-২১ সাল মেয়াদি যে পরিকল্পনার কথা বলা হয়েছে সেটি হলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যার উল্লিখিত লক্ষ্য হলো আমাদের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। কোনো দেশের উন্নয়নের জন্য ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষিতে রূপকল্প ২০২১ বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হলে এটি একটি ধর্মনিরপেক্ষ, উদার, প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হবে; মানব উন্নয়ন টেকসই হবে; জনসংখ্যা হ্রাসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে; পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ হবে; খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে; একটি অনুকূল এবং সুষ্ঠু বাণিজ্য নীতি গঠন করা যাবে: ডিজিটাল বাংলাদেশ গঠিত হবে; বাংলাদেশে বিশ্বায়ন ও আঞ্চলিক সহযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রূপকল্পটি কোন ধরনের পরিকল্পনাকে নির্দেশ করে? এ ধর…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর