উদ্দীপকের বিষয়টি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিসীম- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিষয়টি অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিসীম।সীমিত সম্পদের দ্বারা অর্থনৈতিক অগ্রগতির জন্য সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত কর্মসূচি হলো উন্নয়ন পরিকল্পনা। বর্তমানে গণতান্ত্রিক বিশ্বে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি অপরিহার্য।৩১উদ্দীপকে তনুর দেশটি আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব নিরসন প্রভৃতি বিষয় নিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে। যা মূলত একটি উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য। উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দেশের সীমিত সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা যায়। এর ফলে উৎপাদন বৃদ্ধি পায়, মূলধন গঠন ত্বরান্বিত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়।উন্নয়নশীল দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বেকারত্ব ও দারিদ্র্য। সুষম উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলে বেকারত্ব হ্রাস পায় এবং দারিদ্র্য দূর হয়। এছাড়াও উন্নয়ন পরিকল্পনা দেশের মুদ্রাস্ফীতি রোধ ও ধনী-গরিবের মধ্যে আয়বৈষম্য দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিভিত্তিক অর্থনীতিতে ধনী-দরিদ্রের মধ্যকার আয়বৈষম্য ধীরে ধীরে কমে আসে। তাই বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিসীম- বিশ্লেষণ করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর