'A [গণিত] ও 'B [গণিত] দেশের বাণিজ্যের মধ্যে যে ধরনের পার্থক্য আছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশের বাণিজ্য হলো অভ্যন্তরীণ ও 'B [গণিত] দেশের বাণিজ্য হলো আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যখন কোন পণ্যের ক্রয়-বিক্রয় হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। অপরদিকে, যখন দুটো সার্বভৌম দেশের মধ্যে যখন কোন পণ্যের ক্রয়-বিক্রয় হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। অভ্যন্তরীণ বাজারে নিজ দেশের মধ্যেই পণ্যের ক্রয়-বিক্রয় হয়। আর আন্তর্জাতিক বাজারে দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যের ক্রয়-বিক্রয় হয়ে থাকে। উদ্দীপকে 'A [গণিত] দেশ তার নিজস্ব সম্পদ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করে। এবং তা দেশের অভ্যন্তরেই ক্রয়-বিক্রয় করে। যা উপরের বর্ণিত অভ্যন্তরীণ বাণিজ্যকে প্রতিফলিত করে। অপরদিকে 'B [গণিত] দেশ নিজেদের উৎপাদিত পণ্য নিজ দেশে বিক্রয়ের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও রপ্তানি করে। আবার অন্য দেশের পণ্য নিজ দেশের জন্যও ক্রয় করে। যা উপরে বর্ণিত আন্তর্জাতিক বাজারকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, 'A [গণিত] ও 'B [গণিত] দেশের বাণিজ্য যথাক্রমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'A ও 'B দেশের বাণিজ্যের মধ্যে যে ধরনের পার্থক্য আছে উদ্দীপকের আলো…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর