উদ্দীপকে বর্ণিত ১৯৭৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনার ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তথ্যানুযায়ী বাংলাদেশ সরকার ১৯৭৩ সাল হতে ২০০২ সাল পর্যন্ত পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনা ও একটি দ্বিবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেছে। ১৯৭৩ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা হওয়ার কথা থাকলেও তা না করে ১ জুলাই হতে ১৯৮০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য একটি দ্বি-বার্ষিক পরিকল্পনা প্রণীত হয়, যা ছিল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা মাত্র। দ্বিবার্ষিক পরিকল্পনাটি ছিল মূলত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সম্প্রসারণ বাংলাদেশের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ১৯৮০ সালের ১ জুলাই হতে ১৯৮৫ সালের ৩০ জুন পর্যন্ত। ১৯৮৫ সালের ১ জুলাই হতে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় এবং ১৯৯০ সালের ৩০ জুন শেষ হয়। এ পরিকল্পনায় প্রত্যাশিত ফল অর্জিত হয়নি। বাংলাদেশের চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি প্রণীত হয় ১৯৯০ সালের ১ জুলাই হতে ১৯৯৫ সালের ৩০ জুন পর্যন্ত। দেশের ক্রমবর্ধমান দারিদ্র্য, বেকারত্ব পুষ্টিহীনতা, নিরক্ষরতা, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি অবস্থার প্রেক্ষিতে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি ১৯৯৫ সালের ১ জুলাই শুরু হয়ে ২০০২ সালের ৩০ জুন শেষ হয়। এভাবে ১৯৭৩ সাল থেকে ২০০২ সাল - পর্যন্ত পাঁচটি পঞ্চবার্ষিক পরিকল্পনা ও একটি অন্তবর্তীকালীন দ্বি-বার্ষিক পরিকল্পনা প্রণীত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ১৯৭৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর