'X [গণিত] ও 'Y [গণিত] দেশে গৃহীত পরিকল্পনার মধ্যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোনটি বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে X দেশ সমাজতান্ত্রিক পরিকল্পনা এবং Y দেশে পুঁজিবাদী পরিকল্পনা বিদ্যমান । উদ্দীপকের Y দেশের পরিকল্পনা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বেশি কার্যকর হতে পারে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, সেহেতু পুঁজিবাদী পরিকল্পনা বাংলাদেশে প্রযোজ্য। এ ধরনের পরিকল্পনায় উদ্যোক্তার স্বাধীনতা, ভোগকারীর স্বাধীনতা, বাজার প্রক্রিয়ার স্বাধীনতা স্বীকৃত। তবে এই স্বাধীনতা অবাধ নয়। অর্থনৈতিক পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রকে অভিষ্ট লক্ষ্যে পৌছানোর উদ্দেশ্যে কিছুটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। বাজার চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার প্রয়োজনবোধে দাম নিয়ন্ত্রণ ও রেশনিং ব্যবস্থা প্রবর্তন ও দ্রব্য উৎপাদন ক্ষেত্রে জনকল্যাণে প্রয়োজনবোধে ভর্তুকি প্রদান করে। মূলধন গঠন বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীকে উৎসাহ প্রদান করে। এভাবে ব্যক্তি স্বাধীনতার ওপর তেমন কোনো প্রকার হস্তক্ষেপ না করেই প্ররোচিত পরিকল্পনা দ্বারাও নির্দেশভিত্তিক পরিকল্পনার মতো অর্থনৈতিক সুফল লাভ করা যায়। তাই বলা যায়, Y দেশের পরিকল্পনা তথা পুঁজিবাদী পরিকল্পনা বাংলাদেশে প্রযোজ্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'X ও 'Y দেশে গৃহীত পরিকল্পনার মধ্যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর