উদ্দীপকের আলোকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কারণসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উন্নয়ন পরিকল্পনা ছাড়া একটি উন্নয়নশীল দেশের উন্নয়ন অসম্ভব। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কিছু কারণ আছে (বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। বাংলাদেশের মতো অতিরিক্ত জনসংখ্যার দেশে পরিকল্পিত উপায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনসংখ্যার গুণগত মান উন্নয়ন কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। বাংলাদেশে প্রচুর বনজ সম্পদ ও সমুদ্র সম্পদ রয়েছে। এসব সম্পদের সঠিক ব্যবহারের জন্য সুষ্ঠু পরিকল্পনার বিকল্প নেই। বেকার সমস্যা কোনো উন্নয়নশীল দেশে এক ভয়াবহ সমস্যা। এ অবস্থায় পরিকল্পিতভাবে দেশের কুটির শিল্পের মতো শ্রমবহুল শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। উন্নয়নশীল দেশসমূহের উন্নয়নের পথে অন্যতম অন্তরায় হলো খাদ্য সমস্যা। ফলে শিল্পায়নের ব্যাহত হয়। বাস্তবসম্মত কার্যকর পরিকল্পনা গ্রহণের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য সমস্যার সমাধান করা সম্ভব। পরিকল্পনাহীন অর্থনীতিতে দেশের সমুদয় সম্পদ মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত থাকে। ফলে সমাজে আয় বৈষম্য দেখা দেয়। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, একটি দেশের উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অনস্বীকার্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কারণসমূহ ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর