উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। এসব সমস্যা সমাধান করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিম্নরূপ:১. অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়িত করা যায়।২. টেকসই ও বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা উচিত। এতে দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত হবে এবং বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে।৩. সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। ফলে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। ৪. শক্তিশালী আর্থিক নীতি ও রাজস্বনীতি গ্রহণ করে মুদ্রাস্ফীতি রোধ করা যেতে পারে।৫. উন্নয়ন পরিকল্পনাসমূহ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে উন্নত প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।৬. প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের স্বার্থে বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে এবং পাশাপাশি প্রকল্পের কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় পরিকল্পনা কমিটি গঠন করতে হবে।৭. দেশের বিলাসবহুল খাতসমূহ সংকুচিত করে জরুরি খাতসমূহতে বিনিয়োগ বাড়াতে হবে।৮. উপযুক্ত ও দক্ষ লোকের মাধ্যমে নির্ভুল ও প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।উদ্দীপকে উল্লিখিত প্রকল্পসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নের পথে উদ্ভূত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে উপরের পদক্ষেপগুলো কার্যকরি ভূমিকা পালন করবে। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য এসব পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সরকার এ সকল পদক্ষেপ গ্রহণ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর