তুমি কি মনে কর, উদ্দীপকে সরকারের গৃহীত পদেক্ষপসমূহ দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] দেশের সরকার একটি মধ্যম ও একটি দীর্ঘমেয়াদি তথা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনাগুলোর উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহীত পদক্ষেপগুলো ওই দেশে বিদ্যমান দারিদ্র্য বিমোচন কতটা সহায়ক হবে তা নিচে বিশ্লেষণ করা হলো:বর্তমান কালের বিশেষজ্ঞদের ধারণা, কোনো দেশে দারিদ্র্য বিমোচনের অন্যতম উপায় হলো উন্নত মানবসম্পদ সৃষ্টি, মানবসম্পদ উন্নত ও দক্ষ হয়ে উঠলে তারা বিভিন্ন উপায়ে সহজেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তাছাড়া উন্নত মানবসম্পদ যেখানেই নিয়োজিত হোক না কেন, তারা উৎপাদন ও আয় বৃদ্ধিতে সহায়তা করে দারিদ্র্য দূর করতে পারে। এ রকম ধারণার প্রেক্ষিতে 'Y [গণিত] দেশের সরকার পরিকল্পনাগুলোর মেয়াদে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।আইসিটি তথা তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বে সর্বপ্রকার উন্নয়ন কর্মকাণ্ড, সুষ্ঠু উপায়ে পরিচালনার অন্যতম হাতিয়ার। 'Y [গণিত] দেশের সরকার তাই তথ্যপ্রযুক্তির ব্যবহার শেখার জন্য স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কম্পিউটার শিক্ষা কার্যক্রম চালু করেছে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য সরকার শিক্ষার সকল স্তরে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করেছে। তাছাড়া এ শিক্ষা ও তার ব্যবহার উৎসাহিত করার জন্য সকল ইউনিয়ন বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করছে।প্রাথমিক শিক্ষা উন্ননত মানবসম্পদ সৃষ্টির প্রথম সোপান। তাই দেশের সরকার সকল শিশুর স্কুল গমন নিশ্চিত করেছে। ফলে দীর্ঘমেয়াদে দেশে কেউ নিরক্ষর থাকবে না। দারিদ্র্য বিমোচনের সকল সক্ষম লোকের জন্য কর্মসংস্থান জরুরি। এ ধারণার বশবর্তী হয়ে সরকার দেশের সকল পরিবারের কমপক্ষে একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।উপরের আলোচনার আলোকে বলা যায়, 'Y [গণিত] দেশের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ দেশের বিদ্যমান দারিদ্র্য মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে সরকারের গৃহীত পদেক্ষপসমূহ দেশের দারিদ্র্য …
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর