উদ্দীপকে উল্লিখিত প্রকল্পগুলোসহ অন্যান্য প্রকল্পসমূহ বাস্তবায়নের সমস্যাবলি আলোচনা করো।
উত্তর: পর্যাপ্ত মূলধন, সক্ষমতা ও দক্ষতা এবং বিশেষজ্ঞের অভাবের কারণে মূলত উদ্দীপকে উল্লিখিত প্রকল্পগুলোসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা যায় না। প্রকল্প বাস্তবায়নের সমস্যাবলি নিচে আলোচনা করা হলো:১. পর্যাপ্ত মূলধনের অভাবে গৃহীত প্রকল্পগুলোর ব্যয়ভার নিজস্ব অর্থায়ন দ্বারা করা সম্ভব হয় না। ফলে দেশটি বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পরে।২. এদেশের মানুষের সঞ্চয় প্রবণতা খুবই কম। ফলে পর্যাপ্ত পরিমাণে মূলধন গঠন হচ্ছে না যা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। বিনিয়োগ কম হলে উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হয়।৩. কারিগরি শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের অভাবে দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা যাচ্ছে না। একটি দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ জনশক্তি খুবই জরুরি।৪. সুষ্ঠু ও বাস্তবধর্মী অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নের জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞের প্রয়োজন হয়। কিন্তু দেশে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় বিদেশে মেধা পাচার তথা অভিজ্ঞ বিশেষজ্ঞরা চলে যাচ্ছে। যা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে হুমকিস্বরূপ। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রকল্পগুলোসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়নে উপরের সমস্যাগুলো পরিকল্পনার সফল বাস্তবায়নকে বাধাপ্রাপ্ত করে। এ সকল সমস্যার কারণে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নির্ভুল পরিসংখ্যানের অভাব, বৈদেশিক মুদ্রার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি ইত্যাদি সমস্যা বিরাজমান থাকায় প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রকল্পগুলোসহ অন্যান্য প্রকল্পসমূহ বাস্তবায়নের সম…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর