শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার সময়ভিত্তিক শ্রেণিবিভাগ ব্যাখ্যা করো।

উত্তর: জনাব কামাল অর্থনীতির ক্লাসে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। এগুলো হলো সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা। সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-স্বল্পমেয়াদি পরিকল্পনা: স্বল্পমেয়াদি কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। এ পরিকল্পনার মধ্যে এমন ধরনের কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের দ্বিবার্ষিক পরিকল্পনাগুলোকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলা যায়।মধ্যমমেয়াদি উন্নয়ন পরিকল্পনা: কতগুলো সুনির্দিষ্ট আর্থ-সামাজিক লক্ষ্য ওউদ্দেশ্যকে সামনে রেখে ৩ বছর বা তার চেয়ে বেশি সময়কাল এবং ৫ বছরের চেয়ে কম সময় মেয়াদের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। যেমন, বাংলাদেশে ১৯৭৮ সালে প্রণীত দ্বিবার্ষিক পরিকল্পনা হলো মধ্যমেয়াদি পরিকল্পনা। এরূপ পরিকল্পনায় কোনো দীর্ঘমেয়াদি প্রেক্ষিত থাকে না। এ পরিকল্পনার মধ্যে এমন বিভিন্ন কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাকেও মধ্যমেয়াদি পরিকল্পনা বলা হয়।দীর্ঘমেয়াদি পরিকল্পনা: সাধারণত দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য যেসবপরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়। সাধারণত ১৫, ২০ ও ২৫ বছর মেয়াদের ভিত্তিতে যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে 'দীর্ঘমেয়াদি পরিকল্পনা' বলে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার সময়ভিত্তিক শ্রেণিবিভাগ ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব কামাল অর্থনীতির ক্লাসে বললেন, দেশে জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নানাবিধ উন্নয়নের জন্য সরকার বিভিন্ন মেয়াদি পরিকল্পনা গ্রহণ করে থাকে। তবে দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে পরিকল্পনাগুলো বাস্তবায়নের ওপর।

Sylhet · 2017

উত্তর

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিকে উন্নয়ন পরিকল্পনা বলে।

উত্তর

এক থেকে পাঁচ আর্থিক বছরের মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে। অর্থাৎ সরকার প্রতি পাঁচ বছরের জন্য যে বাজেট প্রণয়ন ও ঘোষণা করে থাকে তাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে অভিহিত করা হয়। বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি করে স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনৈতিকে ঊর্ধ্বগমনে উপনীত করাই এ ধরনের পরিকল্পনার মূল লক্ষ্য।

উত্তর

জনাব কামাল অর্থনীতির ক্লাসে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা সম্পর্কে ধারণা দেন। এগুলো হলো সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা। সময়ের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনাকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন-স্বল্পমেয়াদি পরিকল্পনা: স্বল্পমেয়াদি কিছু সুনির্দিষ্ট অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলে। এ পরিকল্পনার মধ্যে এমন ধরনের কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের দ্বিবার্ষিক পরিকল্পনাগুলোকে স্বল্পমেয়াদি পরিকল্পনা বলা যায়।মধ্যমমেয়াদি উন্নয়ন পরিকল্পনা: কতগুলো সুনির্দিষ্ট আর্থ-সামাজিক লক্ষ্য ওউদ্দেশ্যকে সামনে রেখে ৩ বছর বা তার চেয়ে বেশি সময়কাল এবং ৫ বছরের চেয়ে কম সময় মেয়াদের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। যেমন, বাংলাদেশে ১৯৭৮ সালে প্রণীত দ্বিবার্ষিক পরিকল্পনা হলো মধ্যমেয়াদি পরিকল্পনা। এরূপ পরিকল্পনায় কোনো দীর্ঘমেয়াদি প্রেক্ষিত থাকে না। এ পরিকল্পনার মধ্যে এমন বিভিন্ন কর্মসূচি, প্রকল্প ও লক্ষ্য অন্তর্ভুক্ত থাকে যেগুলো জাতীয় স্বার্থে অল্প কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন। প্রচলিত অর্থে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনাকেও মধ্যমেয়াদি পরিকল্পনা বলা হয়।দীর্ঘমেয়াদি পরিকল্পনা: সাধারণত দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য যেসবপরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা বলা হয়। সাধারণত ১৫, ২০ ও ২৫ বছর মেয়াদের ভিত্তিতে যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে 'দীর্ঘমেয়াদি পরিকল্পনা' বলে।

উত্তর

বাংলাদেশ বর্তমানে বহুবিধ সমস্যার সম্মুখীন। এসব সমস্যার মধ্যে খাদ্য ঘাটতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, ব্যাপক নিরক্ষরতা, ভয়াবহ মুদ্রাস্ফীতি, লেনদেনের ভারসাম্যে ক্রমবর্ধমান প্রতিকূলতা প্রভৃতি প্রধান। সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এ সমস্যাবলির সমাধান তথা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা একান্ত প্রয়োজন।দারিদ্র্য দূরীকরণ: বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের প্রধান সমস্যাহলো দারিদ্র্য। বাংলাদেশের অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। দারিদ্র্যের কারণে বাংলাদেশের বেশির ভাগ লোক খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা প্রভৃতি মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। দারিদ্র্য দূরীকরণে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।জীবনযাত্রার মান উন্নয়ন: বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশগুলোরজীবনযাত্রার মান খুবই নিম্ন। তাই অধিকাংশ অনুন্নত ও উন্নয়নশীল দেশের পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন: অপরিকল্পিত অর্থনীতিতে উৎপাদকরানিজেদের খেয়ালখুশিমতো উৎপাদনের সুযোগ পায়। ফলে অর্থনীতিতে সব সময়ই পণ্যসামগ্রীর কম উৎপাদন বা অতি উৎপাদনের সম্ভাবনা থাকে। পরিকল্পিত অর্থনীতিতে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, দেশে যাবতীয় উৎপাদন কার্য পরিচালিত হয়। কাজেই পরিকল্পিত অর্থনীতিতে অতি উৎপাদন বা কম উৎপাদনের সম্ভাবনা থাকে না।সুষম উন্নয়ন: অর্থনৈতিক উন্নয়নের সুযোগ-সুবিধা দেশের সকল অঞ্চলের জনগণ যাতে সমভাবে ভোগ করতে পারে সেজন্য সুষম অর্থনৈতিক উন্নয়ন একান্ত প্রয়োজন। একমাত্র সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশে সুষম অর্থনৈতিক উন্নয়ন লাভ করা সম্ভব।জনসংখ্যা সমস্যার সমাধান: বাংলাদেশের দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের অর্থনীতিতে নানা ধরনের সংকট দেখা দিয়েছে এবং অর্থনৈতিক উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দেশের বর্তমান ভয়াবহ জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য অর্থনৈতিক পরিকল্পনা অপরিহার্য।সম্পদের সুষ্ঠু ব্যবহার: বাংলাদেশের প্রচুর পরিমাণ প্রাকৃতিক ও মানবসম্পদ রয়েছে। এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করা সম্ভব হবে। একমাত্র অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার করে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব।
HSCEconomics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।