উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা ও তার গুরুত্ব প্রতিফলিত হয়েছে। একটি প্রতিনিধিত্বমূলক পরিকল্পনা সংশ্লিষ্ট দেশটির জন্য সবচেয়ে বেশি কাম্য উন্নয়নের পথকে নির্দেশ করে। নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গৃহীত, সুচিন্তিত ও সুবিবেচিত সিদ্ধান্তকে উন্নয়ন পরিকল্পনা বলা হয়। পরিকল্পনা গুরুত্বপূর্ণ। কেননা প্রত্যেক দেশের অর্থনৈতিক পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য হলো জনগণের অভাব মোচন করা এবং সমাজের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন করা। জাতীয় আয় বৃদ্ধি ও তার ন্যায়সঙ্গত বণ্টন নিশ্চিত করার মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে আয় বৈষম্য হ্রাসে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বেকার সমস্যার সমাধান, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য লাঘব করার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ আবশ্যক। পরিকল্পিত আর্থিক ও মুদ্রা ব্যবস্থার মাধ্যমে মুদ্রাস্ফীতির চাপ হ্রাস করে উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রাখা সম্ভব। জনবহুল দেশে পরিকল্পিত ও বাস্তবভিত্তিক ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যার গুণগত মান উন্নয়ন ও জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। উদ্দীপকের প্রেক্ষিতে প্রমাণিত হয়, উন্নয়ন পরিকল্পনার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর