'Y [গণিত] দেশের সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ কী ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: 'Y [গণিত] দেশের সরকারের গৃহীত পরিকল্পনাগুলো দু'ধরনের, যথা- মধ্যমমেয়াদি পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নিচে পরিকল্পনাগুলোর প্রকৃতি ব্যাখ্যা করা হলো: ১ . মধ্যমমেয়াদি পরিকল্পনা: সাধারণত পাঁচ বছেেময়াদি পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা হয়। উন্নয়ন পরিকল্পনার বহুমুখী অর্থনৈতিক ও সামাজিক লক্ষ্য থাকে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তা কার্যকর করতে কয়েক বছর সময় লাগে। যখন সুনির্দিষ্ট কতগুলো আর্থ-সামাজিক লক্ষ্য কয়েক বছরের মধ্যে বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, তখন ওই ধরনের পরিকল্পনাকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলে। উদ্দীপকে উল্লিখিত (২০১৬-২০২০) পরিকল্পনাটি একটি মধ্যমেয়াদি পরিকল্পনা। এ হিসেবে বাংলাদেশের বিভিন্ন পঞ্চ-বার্ষিক পরিকল্পনাগুলোকে মধ্যমমেয়াদি পরিকল্পনা বলা যায়। গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রাসমূহের দ্রুত বাস্তবায়ন, মেয়াদভিত্তিক বৈদেশিক সাহায্যের ব্যবহার নিশ্চিতকরণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সফলতা ও বিফলতা মূল্যায়ন করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি উদ্দেশ্যে মধ্যমমেয়াদি পরিকল্পনা প্রণীত হয়। ২. দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দেশের উন্নয়ন পরিকল্পনার মধ্যে এমন কিছু উদ্দেশ্য, লক্ষ্য ও প্রকল্প থাকে যেগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘসময়ের প্রয়োজন। তাই দীর্ঘকালীন প্রেক্ষাপটে কিছু অর্থনৈতিক সামাজিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণীত হয়, তাকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বলে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনাও বলা হয়। উদ্দীপকে ২০১৬-২০৩৬ বছরমেয়াদি পরিকল্পনা হলো একটি প্রেক্ষিত পরিকল্পনা। একটি দেশে পরপর কয়েকটি মধ্যমমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদি বা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ ধরনের পরিকল্পনার ব্যাপ্তি ১০ থেকে ২৫ বছর পর্যন্ত হতে পারে। সাধারণত প্রাকৃতিক সম্পদ আবিষ্কার, উত্তোলন ও ব্যবহার, কৃষি পরিবর্তন, পরিবেশগত উন্নয়ন ইত্যাদি উদ্দেশ্যে এ পরিকল্পনার প্রণীত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'Y দেশের সরকারের গৃহীত পরিকল্পনাসমূহ কী ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর