উদ্দীপকের দেশটির গৃহীত 'ব্যবস্থাপত্র' দারিদ্র্য বিমোচনে কতটা সফল হয়েছে বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের দেশটির গৃহীত ব্যবস্থাপত্র অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ দরিদ্র বিমোচনে অনেকটা সফল হয়েছে। কারণ কোনো দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে নিম্নোক্ত পরিবর্তন সাধিত হয় যা দরিদ্র বিমোচনেও ব্যাপক ভূমিকা পালন করে। ১. জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর : জনসংখ্যাবহুল অর্থনীতির জন্য পরিকল্পিত উপায়ে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যার গুণগত মান উন্নয়ন, তাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানের দ্বারা অতিরিক্ত জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তর করা সম্ভব। ২. মূলধন গঠন : স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের ইন্সিত উন্নয়নের জন্য দ্রুত মূলধন গঠন জরুরি। এক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে ভোগব্যয় হ্রাস করে ও সঞ্চয় বৃদ্ধি করে মূলধন গঠন ত্বরান্বিত করা যায়। ৩. সম্পদের কাম্য ব্যবহার : সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিতভাবে সম্পদের কাম্য ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। ৪. আয় বৈষম্য হ্রাস : জাতীয় আয় বৃদ্ধি ও তার সুষ্ঠু ন্যায়সংগত বণ্টন নিশ্চিত করার মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে আয় বৈষম্য হ্রাসে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ অপরিহার্য। ৫. নিয়োগস্তর বৃদ্ধি : উন্নয়নশীল দেশে প্রকট বেকার সমস্যা বিদ্যমান। বিনিয়োগের স্বল্পতাই এ বেকারত্বের মূল কারণ। তাই পরিকল্পিতভাবে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলে দেশে নিয়োগস্তর বৃদ্ধি পাবে তথা বেকার সমস্যা হ্রাস পাবে। ৬. খাদ্য ঘাটতি পূরণ : অনুন্নত দেশে স্বল্প উৎপাদনের জন্য খাদ্য ঘাটতি দেখা দেয়, ফলে শিল্পোন্নয়ন ব্যাহত হয়। বাস্তবসম্মত ও কার্যকর, পরিকল্পনার মাধ্যমে খাদ্যোৎপাদন বৃদ্ধি করে খাদ্য সমস্যার সমাধান করা সম্ভব। ৭. কৃষি ও শিল্পের উন্নয়ন : সীমাবদ্ধ সম্পদের সাহায্যে স্বল্প সময়ে দেশের জাতীয় উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য কৃষি ও শিল্পের উন্নয়নের জন্য পরিকল্পিত উন্নয়ন প্রক্রিয়া প্রয়োজন । কারণ বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এখানে শুধু কৃষি অথবা শিল্পের একক উন্নয়ন দ্বারা দেশের দ্রুত উন্নয়ন সাধন সম্ভব নয় । প্রয়োজন উভয় খাতের সুসমন্বিত উদ্যোগ ও উন্নয়ন । অর্থাৎ দেখা যায়, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে দেশে উল্লিখিত পরিবর্তনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দেশটির গৃহীত 'ব্যবস্থাপত্র' দারিদ্র্য বিমোচনে কতটা সফল হয…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর