অর্থনৈতিক উন্নয়নে 'B [গণিত] দেশের বাণিজ্যের গুরুত্ব কতটুকু? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'B [গণিত] দেশের আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বলা হয়। পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। আবার নিজ দেশের চাহিদা অনুযায়ী পণ্য আমদানি করে দেশের চাহিদাও মেটানো যায়। উদ্দীপকে 'B [গণিত] দেশ তার উৎপাদিত পণ্য নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশেও ক্রয়-বিক্রয় করে। আবার দেশের প্রয়োজনে অন্য দেশ থেকেও পণ্য আমদানি করে। ফলে B দেশের সম্পদের পূর্ণ ব্যবহার ও কর্মসংস্থানের সৃষ্টি হয়। এভাবে 'B [গণিত] দেশটি অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে নিজ দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে বিক্রয় করা যায়, আর এমন অনেক পণ্য আছে যা নিজ দেশে উৎপাদন করা সম্ভব হয় না। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে নিজ দেশে অনুৎপাদিত দ্রব্য খুব সহজেই আমদানি করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে নিজ দেশের সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। সুতরাং আমরা বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনৈতিক উন্নয়নে 'B দেশের বাণিজ্যের গুরুত্ব কতটুকু? উদ্দীপকের আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর