সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উদ্দীপকে বর্ণিত টনির দেশকে উন্নত দেশে পরিণত করা সম্ভব- বিশ্লেষণ করো।
উত্তর: টনির দেশে যথেষ্ট প্রাকৃতিক সম্পদ রয়েছে। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার অভাবে তার সদ্ব্যবহার না ঘটায় অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়েছে। তাই টনির দেশকে উন্নত করতে হলে দরকার- সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা। নিচে বিষয়টি আলোচনা করা হলো-১. টনির দেশে যথেষ্ট প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তার সুষ্ঠু ও কাম্য ব্যবহার হয়নি। এ অবস্থার সুচিন্তিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সব প্রাকৃতিক সম্পদের জরিপ, উত্তোলন ও যথাযথ ব্যবহার সম্ভব।২. টনির দেশের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ খাত হলো- কৃষি ও শিল্প। এ দুটি খাতের দ্রুত উন্নয়নের জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।৩. টনির দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন আর্থ-সামাজিক সমস্যা যেমন- দারিদ্র্য, অপুষ্টি, বেকারত্ব, ছিনতাই, সন্ত্রাস ইত্যাদি দেখা দিয়েছে। এ অবস্থায় জন্মহার হ্রাসের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদি কর্মসূচি পরিচালনা করা যায়।৪. টনির দেশে বেকার সমস্যা প্রকট; জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই বেকার। এরূপ পরিস্থিতিতে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি করা হলে দেশে কর্মসংস্থান বাড়বে ও বেকারত্ব কমবে।৫. দেশকে উন্নত করতে হলে দক্ষ মানবসম্পদের প্রয়োজন পড়ে। টনির দেশে লোক অনেক; কিন্তু উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তারা অদক্ষই থেকে গেছে। দেশের মানুষের জন্য উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হয়। এজন্য প্রয়োজনে সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উদ্দীপকে বর্ণিত টনির দেশকে উন্নত দেশে পরি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর