উদ্দীপকে টনি এর দেশের উন্নয়নের জন্য পরিকল্পনার গুরুত্ব বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের টনির দেশ প্রাকৃতিক বদান্যতায় সিক্ত; দেশ নানা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দেশে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সাথে রয়েছে বিস্তীর্ণ বনভূমি ও বিশাল সমুদ্র। কিন্তু সুষ্ঠু পরিকল্পনার অভাবে অধিকাংশ প্রাকৃতিক সম্পদ ঠিক মতো চিহ্নিত, উত্তোলিত, ব্যবহৃত হয়নি; যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু প্রাকৃতিক সম্পদের অপচয়ও ঘটেছে।প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার দেশের শিল্পোন্নয়নে সহায়তা করে জাতীয় উৎপাদন তথা জাতীয় আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে। কিন্তু এর জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক সম্পদগুলোর যথাযথ ব্যবহার। টনির দেশে এরকম পরিকল্পনার অভাবে শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়নি।মানুষের বিভিন্ন অভাব পূরণের উপযোগী দ্রব্যসমূহের উৎপাদন অনেকটাই প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি ও তার উপযুক্ত ব্যবহারের ওপর নির্ভর করে। সাধারণভাবে বলা যায়, প্রাকৃতিক সম্পদ বেশি হলে দ্রব্যসামগ্রীর পরিমাণও বেশি হয়। তবে একথা তখনই সত্য হয় যখন সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সম্পদগুলোর কাঙ্ক্ষিত ব্যবহার ঘটে। টনির দেশে সুষ্ঠু পরিকল্পনার অভাবে সম্পদ বেশি থাকা সত্ত্বেও দ্রব্যসামগ্রীর যথেষ্ট অভাব রয়েছে।সুতরাং বলা যায়, প্রাকৃতিক সম্পদে ভরপুর টনির দেশে সুষ্ঠু পরিকল্পনার অভাবে অর্থনৈতিক উন্নয়ন আশানুরূপ হয়নি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে টনি এর দেশের উন্নয়নের জন্য পরিকল্পনার গুরুত্ব বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর