উদ্দীপক অনুযায়ী, সমাজে বিশ্বায়নের প্রায়োগিক ভিত্তি আছে কি না? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপক অনুযায়ী পলাশ সাহেবের গ্রামীণ সমাজে অনেক পরিবর্তন লক্ষ করা যায়। গ্রামে এখন বিদ্যুৎ এসেছে, রঙিন টিভি ও ডিশ লাইন চিত্তবিনোদনের ধরন বদলিয়ে দিয়েছে। সবই বিশ্বায়নের ইতিবাচক দিক যাকে বিশ্বায়নের প্রায়োগিক ভিত্তি বলা যায়।অনেক আগে থেকেই বাংলাদেশ বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। পলাশ সাহেব যে সমাজে বসবাস করেন তার সকল সামাজিক ক্রিয়া- কলাপ বিশ্বায়নের প্রকৃতি ও গতিদ্বারা প্রভাবিত এবং পরিচালিত। বহু বছর পর দেশে আগত পলাশ সাহেবের গ্রামে বিদ্যুৎ লাইনের রঙিন টিভি ও ডিস লাইন এবং বৈদ্যুতিক কোট্লি কয়লার কেল্লির স্থান দখল করে নিয়েছে। আধুনিকতার এসবই বিশ্বায়নের প্রায়োগিক দিক।সাম্প্রতিক বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত সংস্কারের আওতায় শিল্পের বিরাষ্ট্রীয়করণ ও ব্যক্তি খাতের প্রসার, সরকারি আয়-ব্যয়ের সমন্বয়, বাণিজ্য উদারীকরণ, ভুর্তকি প্রদান, শুল্ক হ্রাস ইত্যাদি কর্মসূচি বিশ্বব্যাংক ও আইএমএফ এর সিদ্ধান্ত অনুযায়ী, বাস্তবায়নের প্রচেষ্টা চলেছে। ফলে ধীরে হলেও বাংলাদেশের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। এ অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব প্রকাশ করছে।বিশ্বায়নের ফলেই বিশ্বের উন্নত দেশগুলোর আধুনিক ও উন্নত প্রযুক্তি এদেশের কৃষি, শিল্প, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিদেশি শিল্পের সাথে প্রতিযোগিতার ফলে দেশি শিল্পের পণ্যসমূহের মান আন্তর্জাতিক মানের মতো উন্নত হচ্ছে। বিদেশের দেখাদেখি উন্নত কৃষি উপকরণ ও প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের কৃষিপণ্যের মানও বৃদ্ধি পাচ্ছে। বেশ ক'বছর ধরে কিছু কিছু কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিশ্বায়নের ফলে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে; প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স হিসেবে দেশে আসছে। সুতরাং বলা যায়, পলাশ সাহেবের সমাজে বিশ্বায়নের প্রায়োগিক ভিত্তি আছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, সমাজে বিশ্বায়নের প্রায়োগিক ভিত্তি আছে কি না? তোমার…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর