উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না বলে তুমি মনে কর— মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণে অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না। এসব সমস্যা সম্পর্কে নিচে আলোচনা করা হলো- ১. রাজনৈতিক অস্থিতিশীলতা : বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব রয়েছে। এদেশে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং এর সুষ্ঠু বাস্তবায়নের রাজনৈতিক অস্থিতিশীলতা বড় বাধা ২. জনসংখ্যা বৃদ্ধি : জনসংখ্যা বৃদ্ধি মূলধন গঠনের হার ব্যাহত করে এবং সবসময় পরিকল্পনার অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে । ৩. বৈদেশিক মুদ্রার অভাব : এদেশে বৈদেশিক মুদ্রার যথেষ্ট অভাব থাকায় পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হয় । ৪. আমলাতান্ত্রিক জটিলতা ও অদক্ষতা : এদেশে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও নানারকম আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি লক্ষ করা যায়। এ কারণে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হচ্ছে। ৫. মুদ্রাস্ফীতির উচ্চহার : এদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকায় গৃহীত পরিকল্পনার বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। ৬. বাস্তবধর্মী পরিকল্পনার অভাব : এদেশে প্রয়োজনীয় সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব পরিকল্পনার কাল্পনিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এতে মূলধনের চাহিদা ও যোগানের ক্ষেত্রে যথেষ্ট ব্যবধানের সৃষ্টি হয় এবং পরিকল্পনার কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না । ৭. প্রশাসনিক দুর্বলতা : বাংলাদেশের প্রশাসনিক বিভাগে সৎ ও দক্ষ লোকের যথেষ্ট অভাব রয়েছে। ফলে সুষ্ঠুভাবে পরিকল্পনা বাস্তবায়িত হয় না। সম্পদের অপচয় হয় ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উক্ত সমস্যাগুলোর কারণেই কি অর্থনৈতিক পরিকল্পনা সফল হয় না…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর