তুমি কি মনে কর, উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
উত্তর: দেশের উন্নয়ন পরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য 'Y [গণিত] দেশের সরকার যেসব পদক্ষেপসমূহ গ্রহণ করেছে তা দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।উন্নয়নশীল দেশের জনগণের মাথাপিছু আয় কম এবং অসম। তাই এরা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এসব জনগণের আয় বৃদ্ধি করে দারিদ্র্যসীমার উপরে তুলে আনার জন্য গৃহীত কর্মসূচিকে দারিদ্র্য বিমোচন কৌশল বলে। সরকার জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের বিভিন্ন তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে। এ পরিকল্পনার লক্ষ্য হলো ১০% জনগণকে দারিদ্র্যসীমার উপরে উঠিয়ে আনা । দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আয়ের বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দারিদ্র্যের অন্যতম কারণ বেকার সমস্যা। অর্থনৈতিক পরিকল্পনা দ্বারা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এ লক্ষ্যে দেশের সকল পরিবারের কমপক্ষে একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া শিক্ষার সকল স্তরের আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা। বিনামূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান, সকল শিশুর স্কুল নিশ্চিতকরণ ইত্যাদি পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। যা দেশের দারিদ্র্য বিমোচনের জন্য অপরিসীম ভূমিকা পালন করে। দেশের মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা অর্জন, বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করার জন্য উন্নয়নশীল দেশের সরকার বিভিন্ন মেয়াদি কর্মসূচি হাতে নেয়। ফলে দেশের দারিদ্র্য কিছুটা হলেও লাঘব হয় ।অতএব, সঠিকভাবে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উদ্দীপকে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ দেশের দারিদ্র্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর