উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকের সমস্যা সমাধানের উদ্দেশ্যে যে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে তা একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আর এক্ষেত্রে উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা রয়েছে। দেশের উন্নয়ন পরিকল্পনার মধ্যে এমন কিছু উদ্দেশ্য, লক্ষ্য ও প্রকল্প থাকে যেগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। এসব কর্মসূচির সফল বাস্তবায়নের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকের দেশের সরকার দেশের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘমেয়াদি বাস্তবায়নযোগ্য যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। সাধারণত ৫, ১৫, ২০ বছর মেয়াদের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়। উদ্দীপকে সরকার ২০ বছর মেয়াদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে উদ্দীপকের অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তৃতাদানকালে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, হাওরে অসময়ে বন্যায় এবং উত্তর অঞ্চলে দীর্ঘমেয়াদি বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তা মোকাবিলার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ধানের গবেষণার লক্ষ্যে ২০ বছর মেয়াদি প্রয়োজনীয় গবেষণার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে পরিকল্পনার কথা বলা হয়েছে তা অবশ্যই যৌক্তিক । উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা অবশ্যই যৌক্তিক ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার যৌক্তিকতা মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর