উদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যেসব সমস্যা প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনার যে সমস্যাগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তুলে ধরা হলো— ১. পরিসংখ্যানের অভাব : পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বেশি। সঠিক পরিসংখ্যান তথ্যের অভাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় । ২. অনভিজ্ঞ পরিসংখ্যান তথ্য সংগ্রহকারী : বাংলাদেশে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অভিজ্ঞ লোকের অভাব, খামখেয়ালিপনা ও জনসাধারণের অসহযোগিতার কারণে নির্ভুল পরিসংখ্যান সংগ্রহ করা প্রায়ই সম্ভব হয় না ।৩. পরিকল্পনা বিশারদের অভাব : দেশে প্রতিযোগিতামূলকভাবে আধুনিক পরিকল্পনা প্রণয়নের নিমিত্তে প্রয়োজনীয় বিশেষজ্ঞ বা পরিকল্পনা বিশারদের যথেষ্ট অভাব রয়েছে। বর্তমানে বিশ্বায়নের এ সময়ে টেকসই উন্নয়ন কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নে ভিনদেশি পরিকল্পনা প্রণয়নকারীর সুপারিশ কতটুকু আমাদের দেশীয় স্বার্থ সুরক্ষা করবে তার নিশ্চয়তাও নেই ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মাননীয় পরিকল্পনামন্ত্রীর দেওয়া উত্তরে বাংলাদেশের অর্থনৈত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর