তনুর দেশে উল্লিখিত বিষয়টির জন্য অর্থসংস্থানের প্রধান উৎস হলো কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব এবং বৈদেশিক ঋণ।সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব। কর রাজস্বের মধ্যে রয়েছে প্রত্যক্ষ কর যেমন: আয়কর, কর্পোরেশন কর এবং পরোক্ষ কর যেমন: আমদানি-রপ্তানি শুল্ক, ভ্যাট। কর ছাড়াও সরকার বিভিন্ন প্রশাসনিক কাজ ও সেবা প্রদানের বিনিময়ে ফি, জরিমানা, বাণিজ্যিক মাধ্যমে আয় ইত্যাদি কর বহির্ভূত রাজস্ব থেকে অর্থ সংগ্রহ করে। সরকার কর রাজস্ব বা কর বহির্ভূত রাজস্ব থেকে ব্যয় নির্বাহ করতে ব্যর্থ হলে বৈদেশিক উৎস হতে ঋণ বা সাহায্য গ্রহণ করে অর্থসংস্থান করে। উদ্দীপকে তনুর দেশটি আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব নিরসন প্রভৃতি বিষয় নিয়ে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কাজ করছে। এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে উন্নয়ন পরিকল্পনা বা জাতীয় পরিকল্পনা বলা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। যা সরকারের আয়ের বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে অপ্রধান উৎস হচ্ছে কর রাজস্ব। এছাড়া সরকার কর-বহির্ভূত, বৈদেশিক সাহায্য ও ঋণু করে তার অর্থ সংস্থান করে থাকে। সুতরাং বলা যায়, তনুর দেশে পরিকল্পনা বাস্তবায়নের ব্যয় নির্বাহের জন্য কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব এবং বৈদেশিক সাহায্য থেকে অর্থসংস্থান করা হয়।