উদ্দীপকে সরকারের রাজস্ব ও সরকারি ঋণের উৎসের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের রাজস্ব ও সরকারি ঋণের উৎসের নিম্নে তুলনামূলক আলোচনা তুলে ধরা হলো :উদ্দীপকের সরকার আয় বৃদ্ধির জন্য রাজস্বহার বৃদ্ধি করেছে এবং দেশি ও বিদেশী সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছে। রাজস্ব হার তথা শুল্ক বা কর হার বৃদ্ধি মুদ্রাস্ফিতি, আমদানি ও রপ্তানিতে প্রভাব রাখে। শুল্ক বা কর এর হার বৃদ্ধি পেলে দ্রব্য সামগ্রী এর দাম স্তর বৃদ্ধি পায়। যার ফলে মুদ্রাস্ফীতি ঘটে। অন্যদিকে আমদানি ও রপ্তানিতে শুল্কের পরিমাণ বৃদ্ধি করার ফলে আমদানি রপ্তানি এর পরিমাণ কমে যায়। যা অর্থনীতিতে বিশাল প্রভাব বিরাজ করে। অপরদিকে সরকার যদি বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থসংস্থান করে সে ক্ষেত্রে দেশে বেসরকারি বিনিয়োগ হ্রাস পায়। আর বেসরকারি বিনিয়োগ হ্রাস পেলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করবে। তবে এক্ষেত্রে এই অর্থ গ্রহণ করলে ফেরত দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনবোধে টাকা ছাপিয়ে পরিশোধ করা যায়, যা পরোক্ষভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে বৈদেশিক আর্থিক সংস্থার ঋণের সুদ অনেক চড়া হয়। পাশাপাশি বৈদেশিক রাষ্ট্রের ঋণের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব যুক্ত থাকে। যার ফলে অনেক সময় তাদের স্বার্থ রক্ষা করে চলতে হয়। তাছাড়া পরিশোধের সময়ও স্বর্ণ বা মূল্যবান সামগ্রী প্রয়োজন। যা একদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয় অন্যদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিকর। তাই বলা যায়, সরকার বিদেশি ঋণ গ্রহণের তুলনায় রাজস্ব হারের পরিমাণ কিছুটা বৃদ্ধি করে এবং অভ্যন্তরীণ উৎস হতে ঋণ করা উত্তম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের রাজস্ব ও সরকারি ঋণের উৎসের তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর