উদ্দীপকে উল্লিখিত দুটি উৎসের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য মঙ্গল জনক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস হতে ঋণ গ্রহণ করা যায়। তন্মধ্যে অভ্যন্তরীণ উৎসের ঋণ বাংলাদেশের জন্য বেশি মঙ্গলজনক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : অভ্যন্তরীণ উৎসগুলো থেকে সরকার অল্প সুদে ঋণ গ্রহণ করতে পারে কিন্তু বৈদেশিক উৎসগুলো থেকে সরকারকে চড়াসুদের ঋণ গ্রহণ করতে হয়। অভ্যন্তরীণ উৎস গুলো থেকে ঋন গ্রহণের ফলে দেশে বেসরকারি উদ্যোগ হ্রাস পায় যার ফলে অর্থনীতিতে এর প্রভাব বিরাজ করে। কিন্তু বাহ্যিক উৎস থেকে ঋণ গ্রহণ করলে এ ধরনের সমস্যা সৃষ্টি হয় না। বৈদেশিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণ করলে অনেক সময় এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব যুক্ত হয়। যার ফলে দাতা রাষ্ট্রের বিভিন্ন বিষয় মেনে চলতে হয় যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। অপরদিকে ও অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ করলে এই ধরনের কোন সমস্যা তৈরি হয় না। বাহ্যিক উৎসের ক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য স্বর্ণ বা বৈদেশিক মুদ্রা প্রয়োজন পড়লেও অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য এ ক্ষেত্রে প্রয়োজন বোধে টাকা ছাপিয়েও ঋণ পরিশোধ করা যায়। এছাড়াও বৈদেশিক ঋণগ্রহণের ফলে এক দেশের মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং অন্য দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়।তাই সর্বোপরি বলা যায়, ঋণ গ্রহণের জন্য অভ্যন্তরীণ উৎস বাংলাদেশের জন্য বেশি মঙ্গলজনক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি উৎসের মধ্যে কোনটি বাংলাদেশের জন্য মঙ্গল জনক?…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর