উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য নিম্নে ব্যাখ্যা করা হলো : জনকল্যাণ ই প্রতিটি দেশের সরকারের মূল লক্ষ্য। আর এই লক্ষ অর্জনের জন্যই সরকার ব্যয় করে থাকে। রাজস্ব ব্যয় ও উন্নয়ন / মূলধনী ব্যয় এই দুটি খাতে সরকারি ব্যয় বিভক্ত। দেশের জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা-শৃঙ্খলা রক্ষা, প্রশাসন পরিচালনার ব্যয় রাজস্ব ব্যয়। অপরদিকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড যেমন শিক্ষা-দক্ষতাগত উন্নয়ন, অবকাঠামগত উন্নয়ন, রাস্তাঘাট সেতু ও বাঁধ নির্মাণ ইত্যাদি সরকারের মূলধনী ব্যয়। মূলত শিক্ষা ও দক্ষতাগত উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে জনসম্পদে তৈরি করা, অবকাঠামগত উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, সামাজিক নিরাপত্তা প্রদান, দরিদ্রদের আত্মকর্মসংস্থান দুর্যোগজনিত ক্ষতির মোকাবেলা ইত্যাদি খাতে সরকার মূলধনী ব্যয় করে থাকে। উদ্দীপকের সরকার রাজস্ব ব্যয় ও মূল্যনি ব্যয় উভয় ধরনের ব্যয় করছে। মূলত দেশের মানুষের নিরাপত্তা রক্ষার জন্য সরকার রাজস্ব ব্যয় করছে। অপরদিকে দেশের মানুষকে বিবিধ সুবিদা দেওয়ার লক্ষ্যে সরকার অন্ন, বস্ত্র, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ সেবা বয়স্ক ভাতা ইত্যাদি মূলধনী ব্যয় করছে। তাই বলা যায়, দেশের নিরাপত্তা রক্ষা ও জনকল্যাণই সরকারের ব্যায়ের উদ্দেশ্য।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর