উদ্দীপকে উল্লিখিত সরকারের আয়ের উৎস দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারের আয়ের উৎস দুটি হলো কর রাজস্ব এবং কর-বহির্ভূত রাজস্ব। নিম্নে উৎস দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো : কর রাজস্ব প্রদান দেশের সব জনগণের জন্য বাধ্যতামূলক। কিন্তু কর-বহির্ভূত রাজস্ব প্রদান বাধ্যতামূলক নয়। দেশের নাগরিক হিসেবে কর রাজস্ব প্রদান করতে হয়। অপরদিকে সরকারের প্রদানকৃত কোন সেবা গ্রহণের পরিপ্রেক্ষিতে কর-বহির্ভূত রাজস্ব প্রদান করতে হয়। কর-বহির্ভূত রাজস্বের কোন আইনগত বৈধতা না থাকলেও কর রাজস্বের আইনগত বৈধতা রয়েছে। সরকারের আয়ের সিংহভাগই আসে কর রাজস্ব থেকে অপরদিকে কর-বহির্ভূত রাজস্ব থেকে তুলনামূলক কম আয় আসে। আয়কর, ভূমিকর, সম্পদ কর, বিক্রয় কর আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর (VAT) ইত্যাদি হচ্ছে কর রাজস্ব। বিভিন্ন ফি, জরিমানা, টোল ও লেবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আয় ইত্যাদি সরকারের কর-বহির্ভূত রাজস্ব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের আয়ের উৎস দুটির তুলনামূলক পার্থক্য বিশ্লে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর