উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে কোনটি 'B [গণিত] দেশের জন্য কল্যাণকর মনে করো, যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি ঋণের অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎসের মধ্যে অভ্যন্তরীণ উৎস মঙ্গলজনক। সরকার দেশের জনগণ বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে থাকে। পক্ষান্তরে, বিদেশি ব্যক্তি, সরকার ও আর্থিক প্রতিষ্ঠান হতে বৈদেশিক ঋণ গ্রহণ করে। বৈদেশিক ঋণের চেয়ে অভ্যন্তরীণ ঋণ অধিক সুবিধাজনক। কারণ বৈদেশিক ঋণ কঠিন শর্তযুক্ত থাকে। উদ্দীপকে 'B [গণিত] দেশের সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৭০ শতাংশ বৈদেশিক ঋণ নিয়েছে। অবশিষ্ট ৩০ শতাংশ অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ৩০ শতাংশ ঋণের উৎস অভ্যন্তরীণ বিভিন্ন উৎস। সরকারি ঋণের এ উৎসদ্বয়ের মধ্যে অভ্যন্তরীণ উৎসই 'B [গণিত] দেশের জন্য কল্যাণকর। কারণ অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করা সহজতর। ঋণের আর্থিক ভারহীনতা, সহজ শর্তে ঋণ, যেকোনো স্তরে ব্যবহারের সুবিধা রয়েছে। বৈদেশিক উৎস থেকে ঋণ সংগ্রহ করা তুলনামূলকভাবে জটিল। দাতা দেশ বা সংস্থাসমূহ এর প্রদেয় ঋণের সাথে উচ্চ সুদ ও অন্যান্য কঠিন শর্ত দেয়। এছাড়া বৈদেশিক ঋণের কারণে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। এটি একদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে 'এরূপ সমস্যা নেই। তাই সার্বিক বিবেচনায় বলা যায়, উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে উৎস দুটির মধ্যে অভ্যন্তরীণ উৎসের যৌক্তিকতা অধিক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারি ঋণের উৎসগুলোর মধ্যে কোনটি 'B দেশের জন্য কল্যাণকর ম…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর