উদ্দীপক থেকে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব এর খাত গুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপক থেকে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব এর খাত গুলো নিম্নে চিহ্নিত করা হলো : সরকার প্রধানত দুটি উৎসের মাধ্যমে আয় সংগ্রহ করে। একটি হল কর রাজস্ব এবং অন্যটি হল কর বহির্ভূত রাজস্ব। আর সরকার কর বা শুল্ক আরোপের মাধ্যমে যে অর্থ বা রাজস্ব সংগ্রহ করে থাকে তা কর রাজস্ব। সরকারি আয় এর সবচেয়ে বড় একটি অংশ আছে কর রাজস্ব থেকে। আয়কর, ভূমিকর, সম্পদ কর, বিক্রয় কর আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর (VAT) ইত্যাদি হচ্ছে কর রাজস্ব। অন্যদিকে বিভিন্ন ফি, জরিমানা, টোল ও লেবি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আয় ইত্যাদি সরকারের কর-বহির্ভূত রাজস্ব। উদ্দীপকের সরকারের আয়ের উৎস গুলো হচ্ছে বাণিজ্যিক রাজস্ব, আয়কর, জরিমানা, মূল্য সংযোজন কর, টোল, আবগারি শুল্ক ইত্যাদি। তন্মধ্যে বাণিজ্যিক রাজস্ব, আয়কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক হচ্ছে কর রাজস্ব। অপরদিকে টোল, জরিমানা হচ্ছ সরকারের কর-বহির্ভূত রাজস্ব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব এর খাত গুলো চিহ্নিত কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর