সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ - উদ্দীপকের আলোকে এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ - উদ্দীপকের আলোকে নিম্নে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো: সরকার দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে জনগণকে জনসম্পদের রূপান্তরের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করতে হবে। যার ফলে উক্ত জনসম্পদ বিভিন্ন কর্মকান্ডে নিজেদের যুক্ত করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। পাশাপাশি দেশের মধ্যকার আর্থিক বৈষম্য হ্রাস করে দারিদ্র বিমোচন করতে পারে। এক্ষেত্রে দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তার অধীনে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান এবং ধনীদের উপর আয়কর আরোপ করে দরিদ্রদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদির মাধ্যমে দারিদ্র্য বিবর্তন করতে পারে। একই সাথে দেশের অবকাঠামগত উন্নয়ন করে দেশের মানুষকে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করতে পারে। এছাড়াও একটি দেশের উন্নয়নের জন্য সেই দেশের জনগণের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারের শিক্ষা খাতে ব্যায়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করছে। চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার, আর সরকার এই খাতে ব্যয় বৃদ্ধি করে জনগণের চিকিৎসা সেবা গ্রহণে সুযোগ বৃদ্ধি করছে। পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন রাস্তাঘাট নির্মাণ, সেতু নির্মাণ ইত্যাদির ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি দেশের বা অভ্যন্তরীণ বাণিজ্য ও বিভিন্ন সেবার মান বৃদ্ধি করছে যা দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করছে।তাই উদ্দীপকের আলোকে বলা যায়, “সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ” - উক্তিটি যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের ব্যয়ের মূল লক্ষ্যই হলো জনকল্যাণ - উদ্দীপকের আলোকে এর যথার্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর