উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের খাতগুলোর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সরকারের ব্যয়ের খাতগুলো হলোঃ - শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধি প্রভৃতি। মূলত জনকল্যাণ সাধনের লক্ষ্যকে সামনে রেখে সরকার তার সামগ্রিক ব্যয় করে থাকে। অতীতে সরকারের সরাসরি ব্যয় কম হওয়ায় সরকারি ব্যয়ের পরিধিও ছিল সংকীর্ণ। এবং অর্থনীতিতে সরকারি ব্যয়ের তেমন গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমানে সরকারি ব্যয়ের খাত বিস্তৃত হওয়ায় প্রত্যেক রাষ্ট্রেই সরকারি ব্যয়ের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে উল্লেখিত সরকারি ব্যয়ের খাতসমূহ শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা ইত্যাদি সরকার অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার প্রচুর ব্যয় করে। উন্নয়নের লক্ষ্যে সরকার বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবার ব্যাবস্থা করে। এছাড়াও সরকার দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ ও বেকারত্ব দূরীকরণে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করে থাকে সরকার। এর জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের খাতগুলোর বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর