উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে প্রভাবিত করে? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :বিশ্বায়ন হলো উৎপাদনের সব উপকরণের আন্তর্জাতিকীকরণ। এর ফলে উপকরণে গতিশীলতা বৃদ্ধি পায় নতুন প্রযুক্তি উদ্ভব ও বিনিয়োগের সফল ভোগ করা যায় । ফলে উৎপাদন বৃদ্ধি পায়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য গতিশীল হয়। ফলে জীবনযাত্রার মান উন্নত হয়। উদ্দীপকে বিশ্বায়নের ফলে সম্পদের ব্যবহার, মানবাধিকার ও গণতন্ত্রের পরিবর্তন এসেছে। সেই সাথে সংস্কৃতি, ঐতিহ্য লিঙ্গ সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে এনেছে পরিবর্তন। বিশ্বায়নের ফলে অধিকাংশ দেশ তাদের ব্যবসা-বাণিজ্য উন্মুক্ত করে দিয়েছে। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো ও বিদেশী বিনিয়োগের নিয়ম নীতি শিথিল করছে। যাতে এবি দেশি বিনিয়োগে আকৃষ্ট হয়। বাংলাদেশও ৮০ দশকের মাঝামাঝি বিশ্বায়ন প্রক্রিয়া যুক্ত হয়। কিন্তু অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশসহ বিশ্বায়ন প্রক্রিয়ার ফলাফল আশাসরূপ নয়।বিশ্বায়নের ফলে বাংলাদেশের বাজারে বিদেশি পণ্য আধিপত্য বিস্তার করছে। ফলে দেশীয় শিল্প হুমকি সম্মুখীন হচ্ছে এবং এর বিকাশ ব্যাহত হচ্ছে। এতে রপ্তানি তুলনায় আমদানি বৃদ্ধি পেয়ে বাণিজ্য ঘাটতি দেখা দিচ্ছে। আবার উন্নত জীবন যাপনের লক্ষ্য দেশের দক্ষ ও মেধাবিরা বিদেশে পাড়ি দিচ্ছে। বলে এ দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে। এছাড়া বিশ্বায়নের প্রভাবে ধন বৈষম্য বৃদ্ধি পোশাক শিল্পের উপর বিরূপ প্রভাব ও সংস্কৃতির অগ্রসন লক্ষ্য করা যায়। অর্থাৎ বিশ্বায়নের সুফলগুলো মূলত উন্নত দেশগুলো বেশি ভোগ করছে। তবে এ দেশের অর্থনীতিতে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব বেশি। তাই বাংলাদেশ বিশ্বায়নের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণ করে ইতিবাচক প্রভাব কাজে লাগাতে পারলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে কিভ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর