উদ্দীপকের জামাল ও কামালের কৃষি খামারের পার্থক্য গুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মি. জামালের খামারটি হলো জীবননির্বাহী ও মি. কামালের খামারটি হলো বাণিজ্যিক খামার। নিম্নে তা আলোচনা করা হলো: জীবননির্বাহী খামারে পারিবারিক প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে উৎপাদনকার্য পরিচালনা করা হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়। পক্ষান্তরে বাণিজ্যিক খামারে মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত হয়। সুতরাং সর্বোচ্চ মুনাফা অর্জনই এরূপ খামার এর মূল লক্ষ্য । উদ্দীপকে মি. জামালের খামারের উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণপোষণ নির্বাহ করেন। অর্থাৎ তিনি জীবননির্বাহ খামার পরিচালনা করেন। অপরদিকে মি. কামালের খামারের ফসল পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে মুনাফ অর্জন করেন। অর্থাৎ মি. কামালের খামাটি বাণিজ্যিক খামার। জীবন নির্বাহী খামারে সনাতন পদ্ধতিতে উৎপাদনকার্য পরিচালিত হয় বলে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না। কিন্তু বাণিজ্যিক খামারে অধিক মূলধন ও আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়। সুতরাং বলা যায় যে, জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামার এর মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জামাল ও কামালের কৃষি খামারের পার্থক্য গুলো বর্ণনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর