সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপ গুলো বিশ্লেষণ কর।
উত্তর: সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপ গুলো নিম্নে বিশ্লেষণ করা হলো :সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব এবং কর-বহির্ভূত রাজস্ব। বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধিতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে উদ্দীপকের সরকার তাদের আয় বৃদ্ধির জন্য আয়কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, টোল, ফি ও VAT তথা কর রাজস্বের পরিমাণ বৃদ্ধি করে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে শুল্ক বা করসমূহের পরিমাণ বৃদ্ধিতে মুদ্রাস্ফিতি, আমদানি ও রপ্তানিতে প্রভাব পড়ে।আর সরকার তার আয় বৃদ্ধির জন্য উদ্দীপকের মত বিভিন্ন কর রাজস্বের পরিমাণ বৃদ্ধি করতে পারে। পাশাপাশি সরকার অর্থ সংস্থানের প্রয়োজনে দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। এছাড়াও বিদেশি বিভিন্ন সংস্থা ও অন্যান্য দেশের সরকার থেকেও সরকার ঋণ নিয়ে থাকে। বিভিন্ন দেশ থেকে সরকার অনুদানও গ্রহণ করতে পারে। তদুপুরিও যদি সরকার তা সম্পূর্ণ ব্যয় নির্বাহ না করতে পারে তবে অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে অর্থসংস্থান করতে পারে।তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, ব্যয় নির্বাহের জন্য সরকারকে কর বৃদ্ধির পাশাপাশি অন্যান্য খাত থেকে অর্থসংস্থানের ব্যবস্থা করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের ব্যয় নির্বাহের জন্য উদ্দীপকের গৃহীত পদক্ষেপ গুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর