জামালের তুলনায় কামালের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ - উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপাকে মি. কামালের খামারটি একটি বাণিজ্যিক খামার যা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিম্নে তা আলোচনা করা হলো : বাণিজ্যিক খামারে মুনাফা অর্জনের এর উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ এবং কৃষিপণ্য উৎপাদন করা হয়। এখানে কৃষক নিজেস্ব ও ভাড়া নেওয়া শ্রমের ব্যবহার এবং অধিক মূলধন বিনিয়োগ করে থাকে। সাধারণত অধিক উৎপাদন লক্ষ্যমাত্রার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থায় কৃষকের রাষ্ট্র উভয়ই লাভবান হয়। উদ্দীপকে মি. জামালের খামারটি হলো একটি জীবন নির্বাহী খামার। অন্যদিকে মি. কামালের খামাটি হলো একটি বাণিজ্যিক খামার। বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত খামারের ভাড়া করা শ্রমিকদের দিয়েও কাজ করানো হয়। ফলে এ ধরনের কৃষি কাজের অনেক লোকের কর্মসংস্থান হয়। তাই বাণিজ্যিক খামার দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা দূরীকরণের সহায়তা করে। বাণিজ্যিক খামারে অধিক উৎপাদন হয় বলে তা দেশের সামগ্রীক জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখে। অধিক উৎপাদনের দরুন অধিক মূলধন গঠিত হয়। এছাড়াও উৎপাদিত উদ্বৃত্ত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যায়। এতে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। কিন্তু জীবন নির্বাহী খামারে উৎপাদন থেকে এরূপ সুবিধা পাওয়া যায় না। সুতরাং বলা যায় যে, মি. কামালের খামার তথা বাণিজ্যিক খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জামালের তুলনায় কামালের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর