কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কেন্দ্রীয় ব্যয় এ জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়। যার পরিধি স্থানীয় স্বার্থ হতে ব্যাপক। তাই কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নেও বেশি সহায়ক। নিচে তা বিশ্লেষণ করা হলো – কোন দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য যে ব্যয় করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যয় বলে। অন্যদিকে, স্থানীয় জনসাধারণের কল্যাণের লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণ ধর্মী প্রতিষ্ঠান কিছু অর্থ ব্যয় করে থাকে,এসব প্রতিষ্ঠান যে ব্যয় করে থাকে তাকে স্থানীয় ব্যয় বলে। কেন্দ্রীয় ব্যয়ের ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়। তবে স্থানীয় ব্যয়ের ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ বিবেচনা করা হয়। তাই কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক। উদ্দীপকে A দেশের সরকার অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য অর্থ ব্যয় করে থাকে। সরকার এই সমস্ত ব্যয় কেন্দ্রীয়ভাবে ও কর্তৃপক্ষের মাধ্যমে স্থানীয়ভাবে করে থাকে। সরকারের এসব ব্যয়ের মাধ্যমে যেমন কর্মসংস্থান তৈরি হয়, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। স্থানীয় ব্যয়ের তুলনায় কেন্দ্রীয় ব্যয় এর প্রসারণ বেশি। এতে অধিক মানুষের স্বার্থ জড়িত থাকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যয়ের ক্ষেত্রে অধিক জনগণের উন্নয়ন সাধিত হয়। এছাড়া স্থানীয় ব্যয়ের জন্য স্থানীয় প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি করতে হয়। তাই বলা যায় যে, কেন্দ্রীয় ব্যয় জাতীয় স্বার্থে পরিচালিত হয় বলে অর্থনৈতিক উন্নয়নে এই ব্যয় বেশি সহায়ক ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যয় অর্থনৈতিক উন্নয়নে বেশি সহায়ক কেন? উদ্দীপকের আলোকে বি…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর