উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয় হওয়ার যুক্তিযুক্ত কারণ ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যক্ষ কর বেশি অপ্রিয় হওয়ার কারণ হলো এটি সরাসরি করদাতার পকেট থেকে দিতে হয় কোন সুবিধা প্রত্যাশা ছাড়া। প্রত্যক্ষ কর কোন ব্যক্তির ওপর কর ধার্য করা হলে যদি সে ব্যক্তিকেই করের আর্থিক ভার বহন করতে হয়, যেমন- আয়কর, মৃত্যুকর, ভূমি রাজস্ব ইত্যাদি। এ সকল ক্ষেত্রে যার ওপর কর আরোপিত হয় তাকেই কর পরিশোধ করতে হয়। সে কোনভাবেই অন্যের ওপর তার করের বোঝা চাপিয়ে দিতে পারে না। উদ্দীপকে শিক্ষক প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর সম্পর্কে আলোচনা করেন, তিনি বলেন পরোক্ষ করের চাইতে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয়। কারণ কোন সুবিধা প্রত্যাশা ছাড়া কর দাতাকে অর্থ ব্যয় করতে হয় এবং এটি দেওয়া বাধ্যতামূলক। পরোক্ষ করে করের বোঝা অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায় কিন্তু প্রত্যক্ষ করে তা সম্ভব নয়। পরোক্ষ কর সমাজের সব শ্রেণীর মানুষের ওপর সমভাবে প্রদান করা হয় কিন্তু প্রত্যক্ষ কর বিশেষ করে ধনীদের ওপর আরোপ করা হয়। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর সরকার কর আরোপ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠান চায়না সে কর দিতে। পরোক্ষ করে পণ্য বা সেবা সামগ্রী ভোগের প্রত্যাশা থাকে এবং তার বিনিময়ে ভোক্তা কর দিতে রাজি থাকে। কিন্তু প্রত্যক্ষ করে করদাতার নিজের আয়ের ও সম্পদের ওপর কর দিতে হয় যা কখনো কেউ চায় না। প্রত্যক্ষ করে কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে যার কারণে দুর্নীতির প্রসার ঘটে। প্রত্যক্ষ কর বিভিন্ন লোকের ওপর বিভিন্ন হারে বসানো হয় ফলে অনেক সময় ন্যায় নীতি উপেক্ষা করে কর নির্ধারণ করা হয়। করের হার বেশি হলে প্রত্যক্ষ করদাতাদের কর্মোদ্যম হ্রাস পায়। এতে মানুষের সঞ্চয় প্রবণতা হ্রাস পায়। ফলে প্রত্যক্ষ কর করদাতার কাছে বেশি অপ্রিয় হয়ে পড়ে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ কর বেশি অপ্রিয় হওয়ার যুক্তিযুক্ত কারণ ব্য…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর