উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য বিশ্লেষণ করো।
উত্তর: সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। সরকারি ব্যয় জনগণের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। কল্যাণ রাষ্ট্রের ধারণা উন্মেষ ঘটার পর থেকে আর্থ-সামাজিক ক্ষেত্রে সরকারের ব্যয় বৃদ্ধি পেতে থাকে। ফলে সরকারি খাত বিস্তৃত হওয়ায় প্রত্যেক দেশেই সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে। উদ্দীপকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ সরকার অনেক ব্যয় করেন। বাংলাদেশ সরকারের শিক্ষা ও স্বাস্থ্য খাতের ব্যয়ের উদ্দেশ্য হলো মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। তাছাড়া সরকার সামাজিক নিরাপত্তার জন্য দুস্থ ও বয়স্ক ভাতার ব্যবস্থা করেছে। এছাড়া সরকার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যয় বৃদ্ধি করেছে। সর্বোপরি বলা যায়, বাংলাদেশ সরকারের ব্যয়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ নিশ্চিত করা ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর