সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্যাবলি পূরণে প্রাপ্ত ঋণ কি যথেষ্ট বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা কর।
উত্তর: সরকারি ঋণ গ্রহণে উদ্দেশ্যবলি পূরণে প্রাপ্ত ঋণ যথেষ্ট বলে আমি মনে করি। বাংলাদেশের মতো এরূপ উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেট হয়ে থাকে। তাই এরূপ ঘাটতি মোকাবেলার জন্য সরকার অর্থ সংগ্রহের জন্য ঋণের শরণাপন্ন হয়। জরুরী অবস্থা মোকাবেলার জন্য সরকারের বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। যেমন- জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি। মুদ্রাস্ফীতি যখন প্রকট তখন সরকারি উন্নয়ন ব্যাহত হয়। সরকার ঋণ গ্রহণ করে জনগণের হাতে নগদ অর্থ তুলে দিতে পারে। অর্থনৈতিক মন্দা থেকে পরিত্রাণের জন্য ও স্থিতিশীল রাখতে, উৎপাদন বৃদ্ধির জন্য, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের, দেশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ সংগ্রহ করে থাকে। উদ্দীপকে সরকার আর্থসামাজিক অবকাঠামো নির্মাণ, ঘাটতি বাজেট পূরণ ও জরুরি অবস্থা মোকাবেলা করার উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে। এছাড়া সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঋণ গ্রহণ করার প্রয়োজনীয়তা হতে পারে। সরকার আরো বিভিন্ন উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে। এই সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার অভ্যন্তরীণ ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণ নেয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। সরকার ঘাটতি সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে। এছাড়া ও বাণিজ্যিক ব্যাংক তাদের অব্যবহৃত অর্থ সরকারকে ঋণ দিয়ে থাকে। আর্থিক প্রতিষ্ঠানে বন্ড বিক্রি করে অলস অর্থ সংগ্রহ করতে পারে। বৈদেশিক বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থা যেমন- সরকার বিশ্ব ব্যাংক (WB), আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF), IDA, ADB প্রভৃতি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারে। সরকার অনেক সময় বাজেটে ঘাটতি পূরণের জন্য উন্নয়ন পরিকল্পনার ব্যয় নির্বাহের জন্য বিদেশি সরকারের কাছ থেকে ঋণ গ্রহণ করে। এরুপ ঋণ বিভিন্ন ধরনের শর্তসাপেক্ষ। অতএব সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য বাস্তবায়নে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস সমূহ ঋণ ও সাহায্য প্রদান করে থাকে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্যাবলি পূরণে প্রাপ্ত ঋণ কি যথেষ্ট বলে তুমি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর