বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অভ্যন্তরীণ অর্থায়নের উৎসের পাশাপাশি বৈদেশিক অর্থায়নের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অভ্যন্তরীণ অর্থায়নের উৎসের পাশাপাশি বৈদেশিক অর্থায়ন গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি নিম্ন মধ্যবিত্ত দেশ। এই দেশের সরকারকে প্রতি বছরই নির্দিষ্ট কিছু খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। সাথে নতুন নতুন খাতও রয়েছে। ফলে সরকারি ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এই ব্যয়গুলো সরকার শুধুমাত্র অভ্যন্তরীণ উৎস-এর অর্থ দিয়ে বহন করতে পারবেনা। ফলে সরকারকে বিভিন্ন বৈদেশিক দাতা দেশ ও সংস্থা হতে অনুদান নিতে হয়। এর থেকে সরকার অনেক বড় অংকের টাকা পায়। উদ্দীপকে সরকারী ঋণের দুটি গুরুত্বপূর্ণ খাত, অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক উৎসের কথা বলা হয়েছে। সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎস যেমন কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, অ-আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইত্যাদি হতে সরকার বন্ড বা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে সংগ্রহ করে। তাছাড়া, বৈদেশিক অর্থায়নের উৎসগুলো হলো বিদেশি সরকার, বিদেশি সংস্থা, ইত্যাদি। সরকার বৃহৎ প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হলে শুধু যেকোনে একটি উৎস থেকে ঋণ নিলে হবেনা। শুধু অভ্যন্তরীন উৎস থেকে ঋণ নিলে তারল্যের সংকট দেখা দিতে। আবার শুধু বৈদেশিক অর্থায়ন সার্বভৌমত্বের হুমকিস্বরূপ। তাই, বৃহৎ প্রকল্পের জন্য উভয় অর্থায়নই গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বৃহৎ প্রকল্প বাস্তবায়নে অভ্যন্তরীণ অর্থায়নের উৎসের পাশাপাশি বৈদেশিক…
Jessore · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর